শরীরের মতো আপনার চুলের পুষ্টির প্রয়োজন আছে। সঠিক পুষ্টি ও পরিচর্যা না
পেলে চুল লম্বা, শক্ত ও স্বাস্থ্যোজ্জ্বল হবে না। আর এ জন্য নিয়ম করে চুলে
তেল লাগানো খুবই গুরুত্বপূর্ণ।
আজকাল ছেলেমেয়েরা চুলে তেল লাগানোর কথা শুনলেই দৌড়ে পালায়। কারণ, তারা
তেল লাগিয়ে বাইরে বের হতে কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারবে না।
কিন্তু চুলের পুষ্টির কথা ভেবে হলেও সপ্তাহে বন্ধের দিনগুলোতে চুলে তেল
লাগানো উচিত।
চুলে তেল লাগানোর উপকারিতা অনেক। হারবাল তেল যেমন নারিকেল তেল, অলিভ
অয়েল ইত্যাদি আপনার চুল ও মাথার ত্বকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায়।
কিন্তু প্রশ্ন হলো, চুলে কতবার তেল লাগাবেন? অনেক সময় দেখা যায় অতিরিক্ত
তেল লাগানোর ফলে আপনার চুল ও মাথার ত্বক বেশি তেলতেলে হয়ে গেছে। তা ছাড়া
তৈলাক্ত চুলে ময়লা ও খুশকি বেশি হয়।
তাই চুলের ধরন বুঝে কয়বার ও কীভাবে তেল লাগাতে হবে, এ বিষয়ে পরামর্শ
দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর জীবনধারা বিভাগে।
কোন চুলে কতবার তেল লাগাবেন?
শুষ্ক চুলের জন্য
শুষ্ক চুলে নিয়মিত তেল লাগানো উচিত। সম্ভব না হলে সপ্তাহে অন্তত
দু-তিনবার তেল লাগাতে হবে। চুলের গোড়া পর্যন্ত পুষ্টি পৌঁছে দিতে আপনি
ক্যাস্ট্রো অয়েল কিংবা নারিকেল তেল দিয়ে গরম ভাপ নিতে পারেন।
তৈলাক্ত চুলের জন্য
এ ধরনের চুলে প্রতিদিন তেল দিলে চুল আরো বেশি তৈলাক্ত ও আঠালো হয়ে পড়ে।
তাই সপ্তাহে একবার তেল লাগিয়ে ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
ক্যাস্ট্রো অয়েল বা অলিভ অয়েল না লাগানোই ভালো।
সাধারণ চুলের জন্য
যেহেতু সাধারণ চুলে শুষ্ক বা তৈলাক্ত চুলের চেয়ে সমস্যা কম থাকে, তাই
তেল দেওয়ার ক্ষেত্রে তেমন নিয়ম মানতে হয় না। নারিকেল তেল ও অলিভ অয়েল এ
চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে অন্তত দুবার তেল লাগাতে পারেন।
কী উপায়ে তেল ব্যবহার করবেন?
চুলে তেল সারা রাত রাখুন
সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য ঘুমানোর আগে চুলে তেল দিয়ে রাখুন। তারপর
তোয়ালে বা পাতলা কাপড় দিয়ে মাথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে
শ্যাম্পু করে নিন।
গরম তেল মালিশ করতে পারেন
প্রয়োজনীয় তেল নিয়ে তা গরম করুন এবং আস্তে আস্তে তেলটি আপনার চুল ও
মাথায় মালিশ করুন। চুলের পুষ্টি জোগাতে যুগ যুগ ধরে এই পদ্ধতিতে তেল দেওয়া
খুবই কার্যকর প্রমাণিত হয়েছে।
চুল খুব জোরে ঘষবেন না
অতিরিক্ত জোরে ঘষলে চুলের আগা নরম হয়ে অনেক চুল পড়তে পারে। আঙুলের মাথা
ব্যবহার করে আস্তে আস্তে তেল চুলের আগা ও সারা মাথায় মালিশ করুন। ১৫-২০
মিনিট মালিশ করা ভালো। ২৪ ঘণ্টার বেশি তেল রাখা ঠিক নয়। এই পরামর্শগুলো
মাথায় রেখে চুলে তেল দিন, তাহলে আপনার চুল হয়ে উঠবে শক্ত ও ঝলমলে সম্পূর্ণ
প্রাকৃতিকভাবে।
Ads
Subscribe to:
Post Comments (Atom)
-
https://www.kalerkantho.com/online/lifestyle/2020/11/14/975592স্ট্রোক এমন একটি রোগ, যা মস্তিষ্কের অভ্যন্তরে এবং এর ভেতরের ধমনিগুলোকে প্রভাবি...
-
Apple announces “One More Thing” before the holiday season, Uber lets you reserve rides 30 days in advance and Spotify makes another podcas...
-
Bipolar Transistor Basics In the Diode tutorials we saw that simple diodes are made up from two pieces of semiconductor material,...
-
Inductive Sensor There are four types of sensors: inductive, capacitive, ultrasonic, and photoelectric. nductive sensors :...

No comments:
Post a Comment