‘আরও এক ধাপ কাছে...।’ কাল রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পর টুইটটি করেন রবার্ট লেভানডফস্কি। লিঁও-র বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩-০ গোলের জয়ে তাঁরও অবদান আছে। হেডে শেষ গোলটি করেন পোলিশ স্ট্রাইকার। দল ফাইনালে উঠল, নিজেও গোল পেলেন—খুব স্বাভাবিকভাবেই চনমনে মেজাজে থাকার কথা লেভার। তবে বাকি থাকা শেষ কাজটা যে মাথায় গেড়ে বসেছে এখনই সেটি তাঁর টুইটেই পরিষ্কার। ফাইনালের যুদ্ধ এখনো বাকি। সেখানেও জিতলে... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/3kXCpia
via IFTTT
মিরপুর ১ নম্বর সেকশনের শহীদ কমিশনার সাইদুর রহমান নগর স্বাস্থ্যকেন্দ্র। এখানে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মে মাসে পরীক্ষা শুরুর পর থেকে গতকাল বুধবার পর্যন্ত সেখানে মাত্র ১১ জনের পরীক্ষা হয়েছে। বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য নির্ধারিত অন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও লোকজন কম যাচ্ছেন। ডিএনসিসি সূত্র জানায়, সংস্থার ৪০টি স্বাস্থ্যকেন্দ্রে বিনা...
করোনাকালের শুরুতে সবাই যখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছিল, তখন অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গনিরোধকালের শুরুটা হয়েছিল জাহাজে, পানির ওপর। পানির ওপর এক জাহাজভর্তি মানুষ, স্থলের সঙ্গে নেই কোনো যোগাযোগ। করোনাকালের প্রথম মাসটা এভাবে কাটিয়েছেন সিয়াম, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন শুটিংয়ে। এরপর বাড়ি ফিরে পালন করেছেন প্রতিটি নিয়ম। আর এসবের মধ্য দিয়েই সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে, ঝালাই করেছেন পুরোনো সুপ্ত প্রতিভা...
খানদানি তিন গাড়ির ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ, বুগাত্তি এবং পোরশে। এই তিন ব্র্যান্ডের তিনটি দামি গাড়ি সংঘর্ষে জড়াল একটি মোটর হোমের (বসবাসের সুবিধাসংবলিত গাড়ি) সঙ্গে। এতে কেউ নিহত হয়নি বটে, তবে মালিকদের ক্ষতি হয়ে গেছে ৪০ লাখ মার্কিন ডলার। ‘দামি’ এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার গোথার্ড পাস এলাকায়। গতকাল বুধবার স্থানীয় পুলিশ এক...
বন্যায় ঘরে পানি ওঠার পর পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামের আসমানি বেগমকে (৪৫) পরিবার নিয়ে ঘর ছাড়তে হয়। উঠেছিলেন এক আত্মীয়ের বাসায়। এই পুরো সময়ের মধ্যে দিনমজুর স্বামীও কোনো আয় করতে পারেননি। পানি নামার পর সপ্তাহখানেক হলো বাড়ি ফিরেছেন। বন্যার পানিতে ভিটার মাটিও ধুয়ে–ভেঙে একাকার। কোনোরকমে কাদা দিয়ে লেপে ঘরে ওঠা গেলেও তিন বেলা খাবারের জোগাড় করাই এখন কঠিন হয়ে পড়েছে। প্রথম আলো ট্রাস্টের পক্ষ...
দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এ কারখানার কাজ অনেকটাই এগিয়েছে। আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশি ব্র্যান্ড নামে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে চায় তারা। বাংলাদেশে গাড়ি তৈরির এ কারখানায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের অংশীদার চীনা প্রতিষ্ঠান ডংফেং মোটর গ্রুপ লিমিটেড। এটি চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতার একটি। তাদের আবার জাপানের...
আজ টেলিভিশনে যেসব খেলা দেখতে পারেন
‘ভিনদেশি গানবাজনা শুনে কী হয়!’ তাচ্ছিল্য করে অনেক সময়ই অনেকে এমনটা বলে থাকেন। কিন্তু আদতে এই গানবাজনা শুনে অনেক তরুণ বুঝতে পারেন ঐক্যের শক্তি। এক হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সাহস পান। যেমন বিটিএসের ভক্তরা। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সহায়তা দেওয়ার জন্য কোরীয় গানের দল বিটিএস ১০ লাখ ডলার অনুদান দেয়। এর ২৪ ঘণ্টার মধ্যে বিটিএস আর্মিরা (বিটিএসের ভক্তদের এই নামে ডাকা...
বড় হওয়া বা গ্রোথ একটা চলমান প্রক্রিয়া। মায়ের পেট থেকেই আমাদের এই বড় হওয়া শুরু। তোমরা নিশ্চয় জানো যে মায়ের পেটের ভেতরে আমরা প্রথমে মাত্র দুটো কোষ নিয়ে জন্মগ্রহণ করি, তারপর কোষ বিভাজন হতে থাকে। দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা—এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে আর আমরা সাইজে বড় হতে থাকি। জন্মের সময় গোটা হাত, পা, মাথা, নাক, মুখ, চোখ নিয়ে পূর্ণাঙ্গ একেকজন মানুষ জন্ম নিই আড়াই থেকে চার...
বাবা বলতো, বড় হয়ে নে খোকা তোকে নিয়ে যাবো একদিন ওই পাহাড়ের চূড়ায় দুজনে মিলে বনমোরগের চড়ুইভাতি রাত্রি হলে আমরা দুজন ওই তারাদের সাথি… বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ডিফরেন্ট টাচের এই গানটার মতো অনেক বাবাই সন্তানদের বলে, বড় হলে ঘুরতে নিয়ে যাবো। কিন্তু বড় হওয়ার পর সে সুযোগটা হয় না সবার। কখনো সময় থাকে না, কখনও থাকে না বাবা-ই। তখন শুধুই আক্ষেপ ছাড়া আর কী-ইবা করার থাকে? এমন আক্ষেপের কোনো সুযোগই রাখেননি...
চলচ্চিত্রের পর্দায় মানুষের বিপদে এগিয়ে আসে সুপারহিরোরা। নিজেদের জীবন বাজি রেখে সাহায্য করে মানুষকে। করোনার এই পরিস্থিতিতে বাস্তব জীবনে সম্ভব না হলেও অনলাইনের পর্দায় এই সুপারহিরোদের নিয়ে চমৎকার এক আয়োজন করেছে সুপার ম্যানিয়াকস। ১৭ থেকে ১৮ জুলাই ডিসি-মার্ভেল কমিকসের সুপারহিরো–ভক্তদের নিয়ে অনলাইনে আয়োজন করা হয় ‘সুপারম্যানিয়া: মার্ভেল ডিসি শো ডাউন’। সুপারহিরোদের চলচ্চিত্রের মতোই...
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার বোয়ালি এলাকার আমেনা আক্তারের (৫৮) স্বামী মারা গেছেন অনেক দিন আগেই। মানুষের বাড়িতে কাজ করে চলছিলেন আমেনা। বছরখানেক ধরে চোখে ঝাপসা দেখেন বলে এখন আর কেউ তাঁকে কাজে নেন না। এরপর ভিক্ষা শুরু করেন। সারা দিন ঘুরে যা পান, তা দিয়েই মেয়ে, দুই নাতনিসহ চার সদস্যের সংসার চালান। করোনার কারণে ভিক্ষা করাও বন্ধ হয়ে যায়। তার ওপরে তিন সপ্তাহের বন্যায় ঘরবন্দী হয়ে পড়ায় এখন খাবারই জুটছে...
ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘শিসপ্রিয়া’ হয়ে ফিরেছিলেন শিল্পী অবন্তি সিঁথি। টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় দর্শক, প্রতিযোগী ও বিচারকদের প্রীতি কুড়িয়েছিলেন তিনি। এখনো নিয়মিত করে যাচ্ছেন গান। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে গাইবেন তিনি। করোনায় ঘরে বসে সময় কাটাচ্ছে বেশির ভাগ মানুষ। গান...
সূর্য ওঠে আঁধার রাতেসাত মার্চের বক্তৃতাতে।গণতান্ত্রিক আন্দোলনেএকাত্তরের নির্বাচনে।এই বাংলার নয়নমণি‘আকাশ–বাতাস ওঠে রণি।’অকুতোভয় নেতা তুমিতুমি আমার জন্মভূমি। আকাশ মানে বঙ্গবন্ধুসাগর মানে বঙ্গবন্ধুস্বপ্ন মানে বঙ্গবন্ধুজীবন মানে বঙ্গবন্ধু। বিশ্বসেরা নেতা তুমিজাতির জনক মহান তুমি।নির্যাতিতের বন্ধু তুমিসত্য–ন্যায়ের পক্ষে তুমি।জেল–জুলুমে পরোয়া নেইবিশাল তুমি। মহান তুমি।...
একটা ছেলের রাগ ছিল খুব বেশি। তবে সে তার বাবার কথা শুনত। বাবাকে সে নিজেই বলল, ‘বাবা, আমি কী করে রাগ কমাতে পারি, বলে দাও না!’ বাবা বললেন, ‘যখনই তোমার মেজাজ খারাপ হবে, অমনি তুমি একটা পেরেক এই কাঠের খুঁটিতে গাঁথবে।’ ছেলেটা প্রথম দিন ২৩টা পেরেক গাঁথল। এর পরের দিন ১২টা। সে দেখল, পেরেক পোঁতার চেয়ে রাগ দমন করা সহজ। আস্তে আস্তে সে রাগ করা কমিয়ে দিল। এমন দিন এল, একটাও পেরেক তাকে...
আরব আমিরাত ও ইসরায়েল দ্বিপক্ষীয় শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। প্রশ্ন উঠতে পারে, ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ কেন? ইসরায়েল ও আমিরাতের মধ্যে কি যুদ্ধ হয়েছিল কখনো? না, যুদ্ধ হয়নি বরং আরব-ইসরায়েল যুদ্ধের সময় আজকের আমিরাতের অস্তিত্বও ছিল না। আদতে মার্কিনরা ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ পরিভাষা দিয়ে ফিলিস্তিনিদের একমাত্র অভিভাবক বানিয়ে দিয়েছে আমিরাতসহ সৌদিবলয়কে। কৌশলে বাদ দেওয়া হয়েছে...
আরব আমিরাত ও ইসরায়েল দ্বিপক্ষীয় শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। প্রশ্ন উঠতে পারে, ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ কেন? ইসরায়েল ও আমিরাতের মধ্যে কি যুদ্ধ হয়েছিল কখনো? না, যুদ্ধ হয়নি বরং আরব-ইসরায়েল যুদ্ধের সময় আজকের আমিরাতের অস্তিত্বও ছিল না। আদতে মার্কিনরা ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ পরিভাষা দিয়ে ফিলিস্তিনিদের একমাত্র অভিভাবক বানিয়ে দিয়েছে আমিরাতসহ সৌদিবলয়কে। কৌশলে বাদ দেওয়া হয়েছে...
কথায় আছে, রাজা যায় রাজা আসে। দ্বীপদেশ শ্রীলঙ্কাতেও তেমনটাই হয়েছিল। কিন্তু সেখানে নতুন রাজা বেশি দিন টিকতে পারলেন না। আগের চেয়েও দোর্দণ্ড প্রতাপে ফিরে এসেছেন পুরোনো রাজা। তবে এবার রাজা সঙ্গে করে রাজপরিবারের অন্য সদস্যদেরও নিয়ে এসেছেন। অবস্থা যেমন তাতে বলাই যায়, শ্রীলঙ্কায় এখন সবাই রাজার পক্ষে! নতুন করোনাভাইরাসের কারণে দুই দফা পেছানোর পর চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন...
উনিশ শ একাত্তরেএ দেশের ঘরে ঘরেহানা দিয়েছিলএক বর্বর বাহিনী রক্তের অক্ষরেইতিহাসে লেখা হয়েআছে সেই কাহিনি মুজিবের নির্দেশেছিল যত বীর দেশে,পড়েছিল ঝাঁপিয়ে।হাতে হাত মিলিয়েহয়েছিল আগুয়ানদেশের জন্য প্রাণঅকাতরে বিলিয়ে,তারা দিয়েছিলপৃথিবীটা কাঁপিয়ে।দশ মাস চলেছিলসেই মহাযুদ্ধ।লক্ষ প্রাণের খুনেএ দেশের মানুষেরাহয়েছিল মুক্ত;এদেশের মাটি-জলহয়েছিল শুদ্ধ।
শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল অজপাড়াগাঁয়ে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯২০ সালের ১৭ মার্চ। তাঁর আব্বা ছিলেন আদালতের কর্মচারী। সেখান থেকে উঠে এসে একজন মানুষ কীভাবে হয়ে উঠলেন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা। কেন দেশের মানুষ তাঁকে ভালোবেসে ডাকে বঙ্গবন্ধু বলে? কোন কোন গুণ তাঁকে বাংলাদেশের স্থপতি হতে সাহায্য করল? আমরা সেই গুণগুলো নিয়ে আলোচনা করব। স্বপ্ন তিনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখতে...