আজ ক্লাস পার্টি। বন্ধুমহলে এমনিতেই আপনার ফ্যাশনের বেশ চর্চা রয়েছে।
তাই আজকের সাজ মেকআপে চাই ফ্যাশনের পাশাপাশি একটু ভিন্নতার ছোঁয়া। আর চোখ
হচ্ছে আপনার সেই ক্যানভাস যা চাইলেই নিজের মনমত সাজিয়ে মেকআপে ভিন্নতা আনতে
পারেন। ভাবছেন কীভাবে করবেন এই মেকআপ? চিন্তার কোনো কারণ নেই। আপনাদের
সুবিধার্থে ক্লাস পার্টির মেকআপের খুঁটিনাটি বিষয় এবং প্রতিটি ধাপ নিজ হাতে
করে দেখিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে
গ্র্যাজুয়েশন করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ
কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা আছে ফারনাজের।
এরপর লন্ডনের নর্দামব্রিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর
দুটি ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা
করেছেন। বর্তমানে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালকের আসনে রয়েছেন। বিশ্বের ১০
হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ
আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।
ক্লাস পার্টির মেকআপ কীভাবে করবেন, তার প্রতিটি ধাপ-নির্দেশনা এবং ছবির
গ্যালারির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। খুব সহজে বাসায় বসে ফারনাজ আলমের
নিজের হাতে করা মেকআপের ধাপগুলো দেখে শিখে নেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে।
ধাপগুলো শিখতে হলে ওপরে ছবির গ্যালারিতে ক্লিক করুন।
Ads
Subscribe to:
Post Comments (Atom)
-
https://www.kalerkantho.com/online/lifestyle/2020/11/14/975592স্ট্রোক এমন একটি রোগ, যা মস্তিষ্কের অভ্যন্তরে এবং এর ভেতরের ধমনিগুলোকে প্রভাবি...
-
Apple announces “One More Thing” before the holiday season, Uber lets you reserve rides 30 days in advance and Spotify makes another podcas...
-
Bipolar Transistor Basics In the Diode tutorials we saw that simple diodes are made up from two pieces of semiconductor material,...
-
Inductive Sensor There are four types of sensors: inductive, capacitive, ultrasonic, and photoelectric. nductive sensors :...
No comments:
Post a Comment