মাত্র ১ টি ভিটামিন লড়বে কলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে!
চিকিৎসার চাইতে প্রতিরোধ কার্যকরী
কোনো একটি রোগ হলে তার প্রতিষেধক খোঁজার চাইতে, নিয়ম মেনে চলে রোগটি প্রতিরোধ করা অবশ্যই বেশি কার্যকরী। কারণ একটি রোগে ভুগে তার প্রতিষেধক নেয়ার চাইতে প্রথম থেকেই প্রতিরোধ গরে তোলা অনেক ভালো। আর প্রায় প্রত্যেকটি রোগ প্রতিরোধ করার অন্যতম প্রধান উপায় হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত থাকলে খুব সহজে ব্যাকটেরিয়া, ভাইরাস জনিত নানা রোগে হুট করে আক্রান্তের সম্ভাবনা কমে যায়। তাই নিয়ম মেনে চলে এবং সথিক খাদ্যাভ্যাস ও জীবনচর্চার মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলাই বুদ্ধিমানের কাজ।ভিটামিন ডি ও কলোরেক্টাল ক্যান্সার
কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করার অন্যতম প্রধান উপায় হচ্ছে ভিটামিন ডি। আর এই ভিটামিন ডি কলোরেক্টাল ক্যান্সার ও অন্যান্য আরও অনেক রোগ প্রতিরোধ করে শুধুমাত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে। ভিটামিন ডি মূলত সূর্যের রশ্মির মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। ভিটামিন ডি আমাদের হাড়ের ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। এছাড়াও অ্যাজমা, হার্ট অ্যাটাক, স্ক্লেরেসিস এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে ভিটামিন ডি।ডঃ শুজি ওগিনো বলেন, ‘ভিটামিন ডি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জা দেহের ‘T” সেলগুলো উন্নত করে যা ক্যান্সারের কোষ চিহ্নিত ও প্রতিরোধে কাজ করে। গবেষণায় দেখা যায় যাদের রক্তে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে তাদের দেহে কলোরেক্টাল টিউমার হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তাই ডাক্তারগণ ভিটামিন ডি এর প্রয়োজনীয়তার উপরে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

No comments:
Post a Comment